নাটোরে নার্স ধর্ষণ: হাসপাতাল মালিকের ২ দিনের রিমান্ড

নাটোর প্রতিনিধি
১৩ এপ্রিল ২০১৮, ১৫:২৮আপডেট : ১৩ এপ্রিল ২০১৮, ১৫:৫৩

নাটোর নিজ প্রতিষ্ঠানের নার্সকে ধর্ষণের মামলায় গ্রেফতার নাটোর শহরের আল-সান হাসপাতালের পরিচালক শফিউল আলম বাবলুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে বাবলুর সাত দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম এই আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা, সদর থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন সরকার এসব তথ্য জানিয়ে বলেন, আল-সান হাসপাতালের মালিক বাবলুর বিরুদ্ধে নার্সকে ধর্ষণের অভিযোগে মামলা রয়েছে। ধর্ষণ ছাড়াও তার বিরুদ্ধে অন্যান্য বেশকিছু তথ্য পাওয়া গেছে। এগুলো নিয়ে অধিকতর জিজ্ঞাসাবাদের প্রয়োজন। সে কারণেই আদালতে তার সাত দিনের রিমান্ড আবেদন করেছিলাম। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বাবলুর বিরুদ্ধে পাওয়া অন্যান্য তথ্যগুলো তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করা যাচ্ছে না বলে জানান তিনি।
এসআই মিঠুন জানান, বৃহস্পতিবার বিকালে বাবলুকে থানায় নিয়ে আসা হয়েছে।
উল্লেখ্য, আল-সান হাসপাতালের এক নার্সকে ধর্ষণ করে ওই ঘটনার ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে বাবলু। এরপর ওই ভিডিও দেখিয়ে আরও একাধিকবার ধর্ষণ করতে বাধ্য করা হয় ওই নার্সকে। গত ৭ এপ্রিল ফের তাকে ধর্ষণ করতে চাওয়ায় অসম্মতি জানালে বাবলু তাকে শায়েস্তা করতে থানায় মৌখিক অভিযোগ করেন। পরে পুলিশের সন্দেহ হলে ওই নার্সের সঙ্গে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত তথ্য বেরিয়ে আসে। এ সময় বাবলুর বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন ওই নার্স।

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক