নওগাঁয় ভুল অপারেশনে শিশু মৃত্যুর অভিযোগ

নওগাঁ প্রতিনিধি
১৫ এপ্রিল ২০১৮, ১২:১১আপডেট : ১৫ এপ্রিল ২০১৮, ১২:১২

নওগাঁ নওগাঁয় শাহ নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি ক্লিনিকে ভুল অপারেশনে আল এখলাস ( ৮) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার ( ১৫ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্লিনিকে হামলা করে ভাঙচুর চালিয়েছে শিশুটির স্বজনরা। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমিত কুমার কুণ্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এখলাস জেলার আত্রাই উপজেলার দিঘা উত্তর পাড়া গ্রামের শুকবর আলীর ছেলে। 

শিশুরটির বাবা শুকবর আলী বলেন, ‘শনিবার (১৪ এপ্রিল) বিকালে টনসিল অপারেশনের জন্য এখলাসকে ওই ক্লিনিকে ভর্তি করানো হয়। এরপর রাত ১০টার দিকে ওই ক্লিনিকের নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডা. আসাফুদ্দৌলা শিশুটির অপারেশন করে। অপারেশনের পর থেকে শিশুটির আর জ্ঞান ফিরেনি। আমরা বার বার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে কেউ কোনও বিষয় না জানিয়ে ক্লিনিকে থেকে সরে পড়ে।

ওসি জানান, শিশুটির মৃত্যুর খবর পেয়ে স্বজনরা ক্লিনিকে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি  নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখনও কোনও মামলা হয়নি।  মামলা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।  

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম