রাবিতে অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের অভিযোগে হলের ডাইনিং ভাঙচুর

রাবি প্রতিনিধি
১৫ এপ্রিল ২০১৮, ১৯:৩৮আপডেট : ১৫ এপ্রিল ২০১৮, ১৯:৩৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের ডাইনিং ভাঙচুর করেছে শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)নবাব আব্দুল লতিফ হলে অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের অভিযোগে আবাসিক শিক্ষার্থীরা ডাইনিং ভাঙচুর করেছে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।

হল সূত্র জানায়, দুপুরের খাবারে তরকারিতে তেলাপোকা পাওয়ায় শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে হলের ডাইনিংয়ে ভাঙচুর চালায়। পরে তারা প্রাধ্যক্ষের কার্যালয় ও হল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে শিক্ষার্থীরা তেরোটি দাবি জানায়।

দাবিগুলো হলো, হলের খাবারের মান বৃদ্ধি করা, হলের অভ্যন্তরে পর্যাপ্ত ডাস্টবিন ও পরিস্কার রাখা, গোসলখানা ও টয়লেট আধুনিকায়ন, গেমস রুমে পর্যাপ্ত খেলার সরঞ্জামাদির ব্যবস্থা, রিডিং রুমের ব্যবস্থা, পত্রিকা রুম সংস্কার, ইন্টারনেট সমস্যার সমাধান, হল কর্মকর্তা কর্মচারীদের শোভন আচরণ, টিভি রুম সংস্কার, মসজিদের মাইক ও ওজুখানা সংস্কার, হলের সৌন্দর্য বৃদ্ধিকরণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা।

পরে সেখানে প্রক্টর ও হল প্রভোস্ট গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

হলের কয়েক জন আবাসিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলের তুলনায় এখানে তারা কম সুবিধা পান। ডাইনিংয়ে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করা হয়। রাত আটটা বাজলে খাবার ফুরিয়ে যায়, হলে নেই কোনও আধুনিকায়নের ব্যবস্থা। এছাড়া হলের টয়লেটের বেহাল দশা।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন,‘আমি হল পরিদর্শন করেছি। আমি বৃহস্পতিবারের মধ্যে শিক্ষার্থীদের দাবির বিষয়ে পদক্ষেপ নিতে প্রভোস্টকে বলেছি।

এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক বিপুল কুমার বিশ্বাসের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম