রাজশাহীতে রাজস্ব হালখাতায় আদায় ৩ কোটি ৮৩ লাখ টাকা

রাজশাহী প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৮, ০৭:২৩আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ০৯:৩৭

বেলুন উড়িয়ে কর হালখাতার উদ্বোধন বাংলা নতুন বছরের প্রথম দিনের ঐতিহ্যবাহী আয়োজন হালখাতার আদলে এবার বকেয়া আদায়ে রাজশাহী কর কমিশনার কার্যালয় আয়োজিত ‘রাজস্ব হালখাতা’য় ব্যাপক সাড়া মিলেছে। রাজশাহী কর অঞ্চলের করদাতারা ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক হিসাবের ৩ কোটি ৮৩ লাখ টাকার আয়কর দিয়েছেন। পহেলা বৈশাখের পরদিন রবিবার (১৫ এপ্রিল) কর কমিশনার কার্যালয় চত্বরে সকালে শুরু হয়ে হালখাতা চলে বিকাল ৫টা পর্যন্ত।
রাজশাহী অঞ্চলের উপ-কর কমিশনার মোশাররফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, রাজশাহী কর অঞ্চলের রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনার বাসিন্দাদের জন্য এই হালখাতা আয়োজন করা হয়েছিল। বিকাল ৫টা পর্যন্ত এই পাঁচ জেলার করদাতারা উপস্থিত হয়েছিলেন। সব মিলিয়ে ৩ কোটি ৮৩ লাখ টাকা বকেয়া আয়কর পরিশোধ করেন তারা।
কর কমিশনার কার্যালয়ে গিয়ে দেখা যায়, হালখাতায় কর পরিশোধ করায় রসগোল্লা, কালোজাম, সন্দেশ, বাতাসা, মণ্ডা, জিলাপি, লুচি, পুরি, বুন্দিয়া, মুড়ি, মুড়কি, চিড়াসহ বিভিন্ন খাবার দিয়ে আপ্যায়ন করা হচ্ছে করদাতাদের। কর বিভাগের কর্মকর্তারা এসব খাবার নিয়ে যেন গ্রামীণ মেলায় খাবারের পসরা সাজিয়েছেন।
এর আগে, রবিবার সকালে প্রধান অতিথি হিসেবে বেলুন ও পায়রা উড়িয়ে হালখাতা উদ্বোধন করেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। তিনি নিজেও ১ লাখ ৬৮ হাজার ৯৪২ টাকা বকেয়া আয়কর দেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর অঞ্চলের কর কমিশনার ড. খন্দকার ফেরদৌস আলম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনি।
আরও পড়ুন-
চিলমারীতে শতবর্ষী কূপ দখল করে মক্তব নির্মাণ!

নাটোরের উত্তরা গণভবন সংগ্রহশালায় সোনার প্রলেপযুক্ত বই

শুরু হয়নি ডুবে যাওয়া কার্গো উদ্ধারের কাজ, এক সদস্যের তদন্ত কমিটি

/টিআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম