নাটোরে শিশু ধর্ষণ মামলায় দু’জনের মৃত্যুদণ্ড

নাটোর প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৮, ১৯:০৬আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ১৯:১৪

শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার দায়ে মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামী নাটোরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা মামলায় দু’জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৮ এপ্রিল) দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং শিশু আদালতের বিচারক মোহাম্মদ হাসানুজ্জামান এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত মোবারক হোসেন ওরফে কালু (২৭) নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর-পশ্চিমপাড়ার টিপু সুলতানের ছেলে এবং মিঠুন (২৪) একই উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
নাটোর আদালতের পরিদর্শক নাছির উদ্দিন মন্ডল জানান, ২০১৫ সালের ২৭ জুলাই নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর গ্রামের স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে তার বাড়ির পাশেরই একটি আমবাগানে নিয়ে ধর্ষণ করে মোবরাক হোসেন ও মিঠু। পরে তাকে শ্বাসরোধে হত্যা করে তারা। বিভিন্ন জায়গায় সন্ধান করার পর এক পর্যায়ে ওই দিন রাতেই শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নলডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে মোবারক ও মিঠুনকে অভিযুক্ত করে চার্জশিট দেন নলডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াজেদ হোসেন। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে বিচারক দুই আসামীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করলেন আজ বুধবার।

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ