নওগাঁয় কবিরাজের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

নওগাঁ প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৮, ০০:২১আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ০০:২৯

নওগাঁ নওগাঁর মহাদেবপুর উপজেলায় আইজুল হক মুফতী (৫০) নামে এক কবিরাজের বিরুদ্ধে এক গৃহবধূকে (২৭) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৩ এপ্রিল) বিকালে উপজেলা সদরের লিচু বাগান এলাকায় এই ঘটনা ঘটে।

মহাদেবপুর থানার ওসি মিজানুর রহমান জানান, ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে থানায় মামলা করেছেন। মঙ্গলবার সকালে নওগাঁ সদর হাসপাতালে গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ঘটনার পর থেকেই ওই কবিরাজ পলাতক রয়েছেন। তাকে ধরার চেষ্টা চলছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত পাঁচ বছর ধরে ওই ব্যক্তি নিজেকে কবিরাজ পরিচয় দিয়ে মহাদেবপুর উপজেলা সদরের লিচু বাগান এলাকার একটি বাড়িতে চিকিৎসা দিয়ে আসছিলেন। মূলত জিন-ভূত তাড়ানোর কথা বলে লোকজনকে ঝাঁড়ফুক দিতেন। তার গ্রামের বাড়ি উপজেলার এনায়েতপুর গ্রামে। সোমবার বিকালে পত্মীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের এক গৃহবধূ ওই কবিরাজের কাছে চিকিৎসা নিতে আসেন। কবিরাজ জিন তাড়ানোর কথা বলে বাড়ির ভেতরে ডেকে নিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করেন। গৃহবধূ তার স্বামীকে ঘটনাটি জানান। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন কবিরাজের বাড়ি ঘেরাও করে রাখে। কিন্তু, কবিরাজ কৌশলে বাড়ি থেকে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী