রাজশাহীতে দুই জেএমবি ও জামায়াত কর্মীসহ ৯৪ জন গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৮, ১৮:১৮আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ১৮:৩৭

গ্রেফতার রাজশাহীতে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) তালিকাভুক্ত দুই সদস্য ও জামায়াত কর্মীসহ ৯৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত রাজশাহী মহানগর ও জেলা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এরমধ্যে জেলা পুলিশ ৫১ এবং মহানগর পুলিশ ৪৩ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত দুই জেএমবি সদস্য হলো, রাজশাহীর পুঠিয়া উপজেলার তাড়াশ গ্রামের জালাল উদ্দিন (৫৫) ও তার ছেলে মো. হাবিব (৩০)। জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। তারা পুলিশের তালিকাভুক্ত জেএমবি সদস্য। এছাড়া জেলার চারঘাট থানা পুলিশ শাহীন কামাল (৪৫) নামে এক জামায়াতকর্মীকে তার বাড়ি গ্রেফতার করে। তার বাড়ি উপজেলার আসগরপুর বাজারে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুর রাজ্জাক খান জানান, এই দুই জেএমবি ও এক জামায়াতকর্মী ছাড়াও বিভিন্ন অপরাধে আরও ৪৮ জনকে গ্রেফতার করেছে জেলার আট থানা ও ডিবি পুলিশ। এদের বেশিরভাগই গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

অপরদিকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, আরএমপির ১২ থানা ও ডিবি পুলিশ মোট ৪৩ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে অধিকাংশই পরোয়ানাভুক্ত আসামি। এছাড়া কিছু ব্যক্তিকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়েছে। তাদের সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করা হয়েছে।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম