শিবগঞ্জে চার আইপিএল জুয়াড়ি গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৮, ১৯:১০আপডেট : ২৮ এপ্রিল ২০১৮, ১৯:১৪

চার জুয়াড়ি বগুড়ার শিবগঞ্জে চার আইপিএল জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৭ এপ্রিল) রাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট ম্যাচ চলাকালে মোকামতলার একটি ঘর থেকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে পুলিশ তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করেছে। পরে তাদের জেল হাজতে পাঠানো হয়।

শিবগঞ্জ থানার ওসি শাহিদ মাহমুদ খান ও ডিউটি অফিসার এএসআই এরশাদ এই তথ্য নিশ্চিত করেছেন।

জুয়াড়িরা হলো- জুয়ার ডিলারখ্যাত মূলহোতা শিবগঞ্জের মুরাদপুর গ্রামের সোলায়মান আলীর ছেলে আলী হাসান (২৮), খেলোয়াড় একই গ্রামের তমিজ খাজার ছেলে জুয়েল (২২), মৃত মোয়াজ্জেম প্রামানিকের ছেলে আহসান হাবিব রানা (২৭) ও সাতআনা চাকলমা গ্রামের গফুর প্রামানিকের ছেলে এনামুল হক (৩৫)।

পুলিশ জানায়, মোকামতলা এলাকায় আলী হাসানের একটি ঘর আছে। যেকোন ক্রিকেট টুর্নামেন্ট শুরু হলেই হাসান তার ঘরে জুয়ার আসর বসায়। পাশের বিভিন্ন এলাকার অনেকে এখানে জুয়া খেলতে আসে। কেউ কেউ দূর থেকে ফোনে অংশ নেয়। শুক্রবার রাত ১০টার দিকে গোপনে খবর পেয়ে হাসানের ঘরে অভিযান চালানো হয়। টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও হাসান, জুয়েল, রানা ও এনামুলকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

ওসি শাহিদ মাহমুদ খান জানান, তাদের কাছে জুয়ায় অংশগ্রহণকারীদের নাম, কে কত বাজি ধরেছে এসব তথ্য সম্বলিত কয়েকটি কাগজ পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে তারা আইপিএল জুয়ায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। শিবগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন শনিবার দুপুরে তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করেছেন। পরে ওদের আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা জানান, শুক্রবার রাতে আইপিএল ক্রিকেট ম্যাচের দিল্লী বনাম কলকাতার খেলা চলছিল। শিবগঞ্জের মোকামতলার জুয়ার ডিলার ও তিন খেলোয়াড়কে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে জুয়া খেলার হিসাব-নিকাশ। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের