চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ জেএমবি’র পাঁচ সদস্য আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৯ এপ্রিল ২০১৮, ১১:১০আপডেট : ২৯ এপ্রিল ২০১৮, ১৩:৩৬

চাঁপাইনবাবগঞ্জ

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অস্ত্র ও গান পাউডারসহ জেএমবি’র পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাব-৫। রবিবার ভোর ৪টার দিকে উপজেলার বাজিতপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন, ৭ রাউন্ড গুলি, আটশ’ গ্রাম গান পাউডার, বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদী বই জব্দ করা হয়। 

আটককৃতরা হলো, 

আটককৃতরা হলো,  শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামের খিদির আলীর ছেলে জিয়াউল হক ওরফে জিয়া (৩৮)। সে জেএমবি’র সক্রিয় সদস্য, একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে তৌফিকুল ইসলাম ওরফে তৌফিক ডাক্তার (৩২) ও আনারুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (৩৪)। অপর দুইজন হলো উপজেলার  দায়পুকুরিয়া ইউনিয়নের চাকলা গ্রামের মৃত.আলিফ উদ্দিন খলিফার ছেলে কামাল হোসেন (৩৫) ও মোবরকপুর ইউনিয়নের গোয়াবাড়ি চাঁদপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে বেলাদুন ইসলাম(৫০)।  

র‌্যাব-৫ এর অধিনায়ক লে.কর্নেল মাহবুবুল আলম বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে রাতে র‌্যাবের একটি দল শিবগঞ্জের বাজিতপুর এলাকায় একটি আমবাগানে অভিযান চালায়। সেখানে একটি টিনের ঘরের ভেতরে গোপন বৈঠক করার সময় এসব আগ্নেয়াস্ত্র ও গান পাউডারসহ জেএমবি’র পাঁচ সদস্যকে হাতে নাতে আটক করা হয়। এ সময় আরও ৫ থেকে ৬ জেএমবি সদস্য কৌশলে পালিয়ে যায়। 

র‌্যাব আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তারা জেএমবি’র সক্রিয় সদস্য এবং সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। পলাতক থেকে বিভিন্ন সময় নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোই ছিল তাদের উদ্দেশ্যে।এ বিষয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেছে র‌্যাব। 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম