রুয়েটে সংঘর্ষের ঘটনায় দুই ছাত্রলীগ নেতাকর্মী গ্রেফতার

রাবি প্রতিনিধি
০১ মে ২০১৮, ০৩:০৪আপডেট : ০১ মে ২০১৮, ০৩:০৪

গ্রেফতারের প্রতীকী ছবি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রলীগের দুই নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩০ এপ্রিল) বিকাল ৩টার দিকে রুয়েট সংলগ্ন নর্দানের মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। বিস্ফোরক ও ভাঙচুরের মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন মতিহার থানার ওসি শাহাদাৎ হোসেন।
গ্রেফতাররা হলেন- রুয়েট ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক রাকিব বারী প্রত্যয় এবং ছাত্রলীগ কর্মী আকাশ দাস। তারা দুজনেই রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫ সিরিজের শিক্ষার্থী।
মতিহার থানর ওসি শাহাদাৎ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রুয়েটে সংঘর্ষের ঘটনায় আজ (সোমবার) বিকাল ৩টার দিকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল সকালে তাদের আদালতে পাঠানো হবে।’
প্রসঙ্গত, গত ৮ মার্চ রুয়েটের আব্দুল হামিদ হলে ছাত্রলীগের সভাপতি নাইমুর রহমান ও সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপু গ্রুপের সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হন এবং হলে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ওইদিন রাতেই রুয়েট ছাত্রলীগের কমিটি স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এ ঘটনায় গত ১০ মার্চ বিস্ফোরক, চুরি, ভাঙচুরের অভিযোগ এনে রুয়েট ছাত্রলীগের সহ-সভাপতি আতাউর রহমান বাদী হয়ে মতিহার থানায় মামলা করেন। ওই মামলায় গত ২৪ মার্চ পুরকৌশল বিভাগের শিক্ষার্থী রুবায়েত ইফতেখার ইসলামকে গ্রেফতার করা হয়। এরপর ২৯ মার্চ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৫ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে গ্রেফতার করে পুলিশ।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম