পাবনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক গ্রেফতার

পাবনা প্রতিনিধি
০২ মে ২০১৮, ১৭:২৬আপডেট : ০২ মে ২০১৮, ১৭:২৬

পাবনা

পাবনার বেড়া পৌর সদরের তেঘরী মহল্লায় এক শিশু স্কুলছাত্রীকে (১০) ধর্ষণের অভিযোগ উঠেছে তার খালুর বিরুদ্ধে। গুরুতর অসুস্থ অবস্থায় ওই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক আমিনুল ইসলামকে (৩২)গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার শিশুটি হাতিগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী ছাত্রী।

পুলিশ ও স্বজনরা জানান, বেড়া উপজেলার হরিরামপুর গ্রামের আব্দুল কাদের ফকিরের ছেলে আমিনুল ইসলাম বেড়া পৌর সদরের তেঘরী মহল্লার কাজেম ফকিরের মেয়েকে বিয়ে করে তার বাড়িতে ঘরজামাই থাকে। মঙ্গলবার সন্ধ্যায় আমিনুল একই মহল্লার পাশের বাড়ি থেকে ওই স্কুলছাত্রীকে (ভাগ্নি) ডেকে নিয়ে নির্যাতন করে। এ সময় বাড়িতে কেউ ছিল না। নির্যাতনের পর ওই শিশু ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে ডোবার পানিতে ঝাঁপ দেয়। এ সময় এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

বেড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে অভিযুক্ত ধর্ষক আমিনুল ইসলামকে গেফতার করেছে। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে বুধবার সকালে থানায় একটি মামলা দায়ের করেছেন।

পাবনা জেনারেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক আমিরুল ইসলাম জানান, শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। নির্যাতনের শিকার শিশুর ছোট একটি অপারেশন করতে হয়েছে। বর্তমানে শিশুটি আশঙ্কামুক্ত। তবে সুস্থ্য হতে কিছুদিন সময় লাগবে।

এদিকে, এ ঘটনায় জড়িত ধর্ষক আমিনুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিশুর বাবা-মাসহ স্বজন ও এলাকাবাসী।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম