শিবগঞ্জে হাত বাঁধা অবস্থায় চার ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি
০৭ মে ২০১৮, ১৩:০৩আপডেট : ০৭ মে ২০১৮, ১৩:১৭

বগুড়া বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের দাবইর মাঠে একটি ধানক্ষেত থেকে পেছনে হাত বাঁধা অবস্থায় চার ব্যক্তির গলাকাটা ও পায়ের রগ কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে লাশগুলো উদ্ধার করা হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উদ্ধার করা চারটি লাশের মধ্যে দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন, শাবরুল ইসলাম শাবু (৩৫), জাকারিয়া ওরফে জাকিরুল (৩২)।

ওসি জানান, শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের দাবইর মাঠে একটি ধানক্ষেতে হাত বাঁধা অবস্থায় চারটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।  পরে খবর পেয়ে পুলিশ লাশগুলো উদ্ধার করে।

তিনি আরও জানান, এখনও সব লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম