ধুনটে দাখিল পরীক্ষায় দুই মাদ্রাসার কোনও শিক্ষার্থী পাস করেনি

বগুড়া প্রতিনিধি
০৮ মে ২০১৮, ১৫:২৩আপডেট : ০৮ মে ২০১৮, ১৫:২৫

বগুড়া বগুড়ার ধুনটে দাখিল পরীক্ষায় অংশ নিয়ে উপজেলার দুটি মাদ্রাসার কোনও  পরীক্ষার্থী পাস করেনি। সোমবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ্ এ তথ্য নিশ্চিত করেছেন।

মাদ্রাসাগুলো হলো- নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ী সিনিয়র দাখিল মাদ্রাসা ও চৌকিবাড়ী ইউনিয়নের খাঁন বাহাদুর দাখিল মাদ্রাসা।

জানা গেছে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার ২৬টি মাদ্রাসার ৬৭৩জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে ২৮৯ জন কৃতকার্য ও ৩৮৪জন অকৃতকার্য হয় এবং জিপিএ-৫ পায় মাত্র একজন। কিন্তু দাখিল পরীক্ষায় অংশ নেয়া ২৬টি মাদ্রাসার মধ্যে বেড়েরবাড়ী সিনিয়র মাদ্রাসার ২০ জন পরীক্ষার্থীর মধ্যে একজনও পাস করতে পারেনি। এছাড়া চৌকিবাড়ী খাঁন বাহাদুর দাখিল মাদ্রাসার ৩জন পরীক্ষার্থীর মধ্যে ৩ জনই অকৃতকার্য হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ জানান, যে দুটি মাদ্রাসার একজন পরীক্ষার্থীও পাস করতে পারেনি ওই সকল শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী