জয়পুরহাটে এইচএসসি পরক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি
১১ মে ২০১৮, ০৯:২৭আপডেট : ১১ মে ২০১৮, ০৯:২৭

জয়পুরহাট জয়পুরহাট শহরের বিহারিপাড়া মহল্লার বাসিন্দা ফজলে রাব্বী (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে হকিস্টিক দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১০ মে) রাত ৭টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কে প্রতিবেশী রেজা নামে এক যুবক তাকে পিটিয়ে আহত করলে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) মমিনুল হক এই তথ্য জানান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত ফজলে রাব্বীর বাড়ি আক্কেলপুরের রোয়াইর গ্রামে। সে এবার জয়পুরহাট শহরের শহীদ জিয়া কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়। বৃহস্পতিবার তার শেষ পরীক্ষা ছিল। সখ করে বাবা সেলিম রেজা তাকে সুজুকি জিক্সার মোটরসাইকেল কিনে দেন। সেই মোটরসাইকেলে চোখ পড়ে প্রতিবেশী সওদাগর পাড়া মহল্লার গিয়াস উদ্দিনের ছেলে রেজার। রেজা মাঝে মধ্যে টাকা ধার চাইতো ফজলে রাব্বীর কাছে। কিছু দিন আগে তার মোটরসাইকেলও চায়। কিন্তু ফজলে রাব্বী তা দিতে অস্বীকার করলে ক্ষুব্ধ হয় রেজা।

বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের বঙ্গবন্ধু সড়ক পথে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন ফজলে রাব্বী। এসময় গতিরোধ করে রেজা তার কাছে আবারও মোটরসাইকেল চায়। কিন্তু রাব্বী তা প্রত্যাখ্যান করলে বাকবিতণ্ডার একপর্যায়ে নিজের ওষুধের দোকান থেকে হকিস্টিক এনে তার মাথায় আঘাত করে রেজা। গুরুতর আহত অবস্থায় রাব্বীকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার ডা. আবু মনছুর মো. আব্দুল্লাহ বলেন, ‘ফজলে রাব্বীকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। মাথায় গুরুতর আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) মমিনুল হক জানান,‘ফজলে রাব্বীর মোটরসাইকেল না পেয়ে প্রতিবেশী রেজা তাকে হকিস্টিক দিয়ে আঘাত করে। এতে ফজলে রাব্বীর মৃত্যু হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম