জয়পুরহাটে চোর সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

জয়পুরহাট প্রতিনিধি
১২ মে ২০১৮, ০৪:৪২আপডেট : ১২ মে ২০১৮, ০৪:৪২

জয়পুরহাট জয়পুরহাটের দোগাছি ইউনিয়নের ঘাসুরিয়া গ্রামে চোর সন্দেহে ইয়াছিন আলী (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১১ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তবে ইয়াছিনের ছেলে শাহীনুর বলেন, ‘বাবাকে বিনা কারণে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি এর বিরুদ্ধে মামলা করবো।’

নিহত ইয়াছিন জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের বনখুর গ্রামের বাসিন্দা।  

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে দোগাছি ইউনিয়নের ঘাসুরিয়া গ্রামে আব্দুল হাকিমের বাড়িতে চুরির প্রস্তুতি নেওয়ার সন্দেহে ইয়াছিন আলী নামের এক ব্যক্তিকে আটক করে গ্রামবাসী। পরে তাকে স্থানীয় চকশ্যাম মাঠে ধরে এনে গণপিটুনি দিলে সে গুরুতর আহত হয়। শুক্রবার ভোরে খবর পেয়ে ওই ইউনিয়ন পরিষদের সদস্য বাসিন্দা আব্দুল কুদ্দুস থানায় খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে সকাল ৬টার দিকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসারত অবস্থায় বিকেল ৪টার দিকে ইয়াছিন মারা যায়।

দোগাছি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কুদ্দুস বলেন,‘ঘাসুরিয়া গ্রামের আব্দুল হাকিমের বাড়িতে চুরির প্রস্তুতি নেওয়ার সন্দেহে গ্রামবাসি চকশ্যাম মাঠে ইয়াছিনকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ দিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসারত অবস্থায় হাসপাতালে সে মারা যায়।

ওসি মমিনুল হক জানান,‘চোর সন্দেহে গ্রামবাসীর গণপিটুনিতে ইয়াছিন আহত হলে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে।  অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের