রাজশাহীতে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
২১ মে ২০১৮, ১০:৫২আপডেট : ২১ মে ২০১৮, ১১:০২

রামেক রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত এক যুদ্ধাপরাধী মারা গেছেন। তার নাম মাহিদুর রহমান (৮৬)। রবিবার রাত ১টার দিকে তিনি মারা যান।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দাদনচক গ্রামে মাহিদুর রহমানের বাড়ি। তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারের বন্দি ছিলেন।

রাজশাহী কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান, কারাগারে গত ২৮ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হন মাহিদুর। এরপর তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার রাতে তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মাহিদুর রহমান একাত্তরে মুসলিম লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরুর পর তিনি স্থানীয় রাজাকার ক্যাম্পেই থাকতেন এবং পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগিতায় আশপাশের এলাকায় হত্যা, লুটপাট, নির্যাতন করতেন।

মুক্তিযুদ্ধের সময় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর স্কুল মাঠে ও এর আশেপাশে সংঘটিত গণহত্যার ঘটনায় ২০১৩ সালে মাহিদুর রহমানসহ ১২ জনকে আসামি করে চাঁপাইনবাবগঞ্জের আদালতে একটি মামলা হয়।

এ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১৫ সালের ১৯ মে মাহিদুর রহমানকে আমৃত্যু কারাদণ্ড দেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম