কবিরাজি চিকিৎসার নামে ধর্ষণের অভিযোগে আটক ২

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৬ মে ২০১৮, ০৩:২০আপডেট : ২৬ মে ২০১৮, ০৩:২২

সিরাজগঞ্জ সিরাজগঞ্জে কবিরাজি চিকিৎসার নামে নারীদের ধর্ষণ, ভিডিও ধারণ এবং ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগে দুই কবিরাজকে আটক করেছে র‌্যাব সদস্যরা। বৃহস্পতিবার (২৫ মে) রাতে তাদের আটক করা হয়। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটকরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার মুক্তারগাঁতী গ্রামের মৃত হাশেম আনছারীর ছেলে জাকারিয়া আনছারী (৪৫) ও পৌর এলাকার সয়াধানগড়া মহল্লার মহির উদ্দিনের ছেলে আপেল মাহমুদ (২৯)।

ওসি জানান, আটকরা দীর্ঘদিন ধরে মহিলাদের কবিরাজি চিকিৎসার নামে ধর্ষণ ও ধর্ষণের ভিডিওধারণ করে নগদ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নিচ্ছিল। বিষয়টি জানতে পেরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার মুজিব সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করে র‍্যাব। পরে আটকদের সিরাজগঞ্জ সদর থানায় হস্তাস্তর করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান