পাবনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

পাবনা প্রতিনিধি
২৮ মে ২০১৮, ১০:২৫আপডেট : ২৮ মে ২০১৮, ১১:০৮

পাবনা পাবনার বেড়া উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ইজ্জত আলী প্রামানিক (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (২৭ মে) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

পাবনার পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ইজ্জত আলী মাদক ব্যবসায়ী এবং ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও অপহরণসহ বিভিন্ন অপরাধে ১৪টি মামলা রয়েছে।

এসপি জানান, রবিবার রাত ১টার দিকে পুলিশের একটি দল টহল দিচ্ছিল। টহল দলটি বেড়া পৌর এলাকার তেঘরী মহল্লার একটি বাগানের সামনের রাস্তায় গিয়ে দেখতে পায় একটি ডাকাতদল ডাকাতির উদ্দেশে কাঠের গুড়ি ফেলে গাড়ি থামানোর চেষ্টা করছে। পুলিশ সদস্যরা গাড়ি থেকে নামলে পুলিশকে লক্ষ্য করে ডাকাতদল গুলি চালায় ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাতদল পিছু হটলে ঘটনাস্থল থেকে ইজ্জত আলী নামের একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে বেড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় এসআই সুব্রত কুমার বিশ্বাসসহ ৫ পুলিশ সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে একটি দেশি শাটারগান, ৪ রাউন্ড গুলিসহ বেশকিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম