বগুড়ায় এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

বগুড়া প্রতিনিধি
২৮ মে ২০১৮, ১৭:১৪আপডেট : ২৮ মে ২০১৮, ১৭:১৬

বগুড়া বগুড়ার শিবগঞ্জে হাফিজুর রহমান হেফজুল (৪০) নামে এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৮ মে) সকালে উপজেলার মোকামতলার শংকরপুর মালিপাড়ায় একটি বাগানে তার লাশ পাওয়া গেছে। গত শনিবার রাতে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন।

বগুড়ার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমান জানান, হাফিজুর শিবগঞ্জের শংকরপুর মালিপাড়ার কৃষক হোসেন আলী মন্ডলের ছেলে। তিনি বাবার সঙ্গে কৃষি কাজ করতেন। শনিবার রাত ১২টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি। এরপর বাড়িতে ফিরে আসেননি। সোমবার সকালে বাড়ির কাছে একটি দেবদারু বাগানে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।

পুলিশ কর্মকর্তা জানান, তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, পূর্ব কোনও বিরোধের জের ধরে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার গলায় ফাঁসের দাগ রয়েছে। লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন ব্যক্তিকে থানায় আনা হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম