জয়পুরহাটে ১৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি
৩০ মে ২০১৮, ০৮:৫৩আপডেট : ৩০ মে ২০১৮, ০৮:৫৬

জয়পুরহাট জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সারার গ্রামে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ নাজমিন আক্তার (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ মে) রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নাজমিন স্থানীয় উপজেলার সারার গ্রামের বাসিন্দা মানিক হোসেনের স্ত্রী।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মানিক হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মানিক হোসেন পালিয়ে গেলেও ১৬ কেজি গাঁজাসহ তার স্ত্রী নাজমিন আক্তারকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা দায়ের করা হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম