ফ্লাইট মিসের জেরে বাকবিতণ্ডা, সৈয়দপুর বিমানবন্দরে ৩ আদম ব্যাপারীসহ আটক ১০

নীলফামারী প্রতিনিধি
৩১ মে ২০১৮, ০৭:২৮আপডেট : ৩১ মে ২০১৮, ০৭:৩৬

নভোএয়ারের ফ্লাইট মিস করার পর আদম ব্যাপারী ও বিদেশ গমনেচ্ছুদের বাকবিতণ্ডার জেরে ৩ আদম ব্যাপারীসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ মে) রাত ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়। নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। আটকৃতরা আদম ব্যাপারী হলো: রংপুর পীরগঞ্জের আলহাজ্ব একরামুল হকের ছেলে শরিফুল এলাহী শরীফ (৪১) ও রংপুর সদরের বড় মীরগঞ্জ পশ্চিম বড় বিলের আলহাজ্ব রফিকুল ইসলাম (৪৩) ও একই এলাকার সমুন বাবু (২৫)। নীলফামারী

সৈয়দপুর থানার ওসি শাহাজান পাশা জানান, তিন আদম ব্যাপারী শরিফুল ও রফিকুল ও সুমন রংপুর এবং আশেপাশের উপজেলার ১০ ব্যক্তিকে সৌদি আরবে পাঠানোর কথা বলে মঙ্গলবার (২৯ মে) সকাল ১০ টায় রংপুর এজেন্সি অফিসে যেতে বলে। সময় মতো তারা উপস্থিতও হয়। প্রতিশ্রুতি মোতাবেক প্রত্যেকের কাছ থেকে ৭ লাখ টাকা আদায় করে আদম ব্যাপারীরা। তারপর তারা জানায়, বিকাল ৫ টায় নভো এয়ারের বিমানে তাদের ঢাকায় পাঠানো হবে। আর ওই রাতেই ১০টা ৪০ মিনিটের ফ্লাইটে তাদের সৌদি আরবে পাঠানো হবে। কিন্তু বিকেলে তাদেরকে সৈয়দপুর বিমানবন্দরে নিয়ে আসার আগেই নভো এয়ারের বিমানটি চলে যায়। এ নিয়ে দুই পক্ষের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে বিমান বন্দর ম্যানেজার শাহিন হোসেন পুলিশকে খবর দেন। পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।

৩ আদম ব্যাপারী ছাড়াও আরও যাদেরকে আটক করা হয়েছে তারা হলো: মেহের ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মালিক সৈয়দপুরের বাংঙ্গালীপুর নিজপাড়ার আমজাদ হোসেনের ছেলে রানা (৩৪), গাইবান্ধার জেলার সুন্দরগঞ্জ উপজেলার নাছির উদ্দির সরকার (৩৫), বদরগঞ্জের মোরশেদুল (২২), উলিপুরের শাহজাহান (২৪), গঙ্গাচড়ার শাহিনুর (৪০), একই উপজেলার আশরাফ আলী (৪২), রফিকুল ইসলাম (৩৫) ও মিথুন চন্দ্র রায় (৩৪), কাউনিয়ার হাফিজুর রহমান (৩২) ও একই এলাকার মিয়া উদ্দিনকে (২৫)।

নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিমানবন্দর থেকে ১৩ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিমানবন্দর ম্যানেজারের সংবাদের ভিত্তিতে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী