নওগাঁয় ৮৩ হাজার টাকার জালনোটসহ গ্রেফতার ২

নওগাঁ প্রতিনিধি
০১ জুন ২০১৮, ১৫:১০আপডেট : ০১ জুন ২০১৮, ১৫:৩২

আটক দুই জন নওগাঁর বদলগাছী উপজেলার পালশা গ্রাম থেকে ৮৩ হাজার টাকার জালনোটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। জেলার গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা শুক্রবার (১ জুন) সকালে তাদের আটক করে। জেলা পুলিশ সুপার ইকবাল হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

বদলগাছী থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এসপি। তারা হলো বদলগাছী উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে হাসান আলী (৩১) ও জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার অনন্তপুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে সিদ্দিক মণ্ডল (৩১)।

শুক্রবার দুপুরে শহরের ডিবি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার ইকবাল হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সকালে উপজেলার পালশা গ্রামের বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই দুইজনকে জালটাকাসহ আটক করা হয়।

/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম