সিরাজগঞ্জে ট্রাক-কাভার্ড ভ্যান সংঘর্ষ, নিহত ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৩ জুন ২০১৮, ১০:২৯আপডেট : ০৩ জুন ২০১৮, ১০:৪৩





সিরাজগঞ্জ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কাভার্ডভ্যান চালকসহ আরও ৩ জন। রবিবার (৩ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার  নগরবাড়ি-বগুড়া মহাসড়কে দাদপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।









নিহতরা হলেন, বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার বাসিন্দা রাশিদুল ইসলাম (২৪), আব্দুর রহমান (৩২) ও আলামিন হোসেন (২০)। আহতরা হলেন, বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার বরইকান্দি গ্রামের মোসলেম আলীর ছেলে সাগর আলী (৩০), একই উপজেলার বড় কুতুবপুর গ্রামের মিন্টুর ছেলে মিনহাজ (২২) ও আব্দুল গফুরের ছেলে মো. সোহেল (২০)।
ওসি জানান, ঢাকা থেকে বগুড়াগামী টিনবোঝাই একটি ট্রাক দাদপুর ব্রিজ এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’টি যানবাহনই উল্টে খাদে পড়ে যায়। এসময় ট্রাকে থাকা তিন যাত্রী টিনের বান্ডিলসহ খাদের পানিতে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে দেড় ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে তিন জনের মরদেহ উদ্ধার করে। আহত তিনজনকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তিনি আরও জানান,নিহতদের মরদেহ হাটিকুমরুল হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম