বেতনের দাবিতে পাবনা শহীদ এম মনসুর আলী কলেজে কর্মবিরতি

পাবনা প্রতিনিধি
০৬ জুন ২০১৮, ০৫:১৭আপডেট : ০৬ জুন ২০১৮, ০৫:২৩

বেতনের দাবিতে পাবনা শহীদ এম মনসুর আলী কলেজে কর্মবিরতি পাবনা শহীদ এম মনসুর আলী কলেজের দেড় শতাধিক শিক্ষক-কর্মচারী বেতন বোনাসের দাবিতে কলেজে তালা ঝুলিয়ে বিক্ষোভ, কর্মবিরতি ও মানববন্ধন করেছেন। মঙ্গলবার (৫ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করেন। তাদের অভিযোগ কলেজের সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের উদাসীনতায় শিক্ষক-কর্মচারীদের তিন মাসের বেতন ও ঈদুল ফিতরের বোনাস বন্ধ রয়েছে।

বিক্ষুদ্ধ শিক্ষক-কর্মচারীরা জানান, কলেজ পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অসন্তোষ চলে আসছিল। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম কলেজের এডহক কমিটি তার মনোনীত ব্যক্তিদের দিয়ে করার পরামর্শ দেন। কিন্তু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সামাদ খান তার মনোনীত ব্যক্তিদের দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টদের ম্যানেজ করে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করে আনেন। এই কমিটি অনুমোদনের পর কলেজের অধ্যক্ষ আব্দুস সামাদ খানের ওপর অসন্তুষ্ট হন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। মন্ত্রী কমিটি অনুমোদনের পরপরই কলেজ পরিচালনা কমিটির সভাপতি ইদ্রিস আলী বিশ্বাসকে সব কার্যক্রম থেকে বিরত থাকার পরামর্শ দেন। এ ঘটনায় ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দেড় শতাধিক শিক্ষক-কর্মচারী তিন মাস ধরে বেতন পাচ্ছেন না। একইসঙ্গে আসন্ন ঈদুল ফিতরের বোনাসও বন্ধ রয়েছে।

বিক্ষুদ্ধ শিক্ষকরা বলেন, এই জুন মাসে বেতন-বিলে স্বাক্ষর না হলে তিন মাসের বেতন ফেরত চলে যাবে।

এ ব্যাপারে শিক্ষক প্রতিনিধি গোলাম মোস্তফা জালাল বলেন, ‘বেতন-বোনাসের জন্য বারবার অধ্যক্ষকে চাপ দেওয়া হলেও অধ্যক্ষ শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়ার ব্যাপারে কার্যকর কোনও পদক্ষেপ নেননি। এ বিষয়ে সভাপতির সঙ্গে যোগাযোগ করলে তিনি দেব, দিচ্ছি বলে সময়ক্ষেপন করছেন।

শিক্ষক-কর্মচারীরা জানান, ঈদের আগে বেতন-বোনাস না পাওয়া গেলে আরও কঠিন কর্মসূচিতে যাবেন তারা।

কলেজের ভারপাপ্ত অধ্যক্ষ আব্দুস সামাদ খানের মোবাইলফোনে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কোনও কথা বলতে রাজি নন বলে ফোন কেটে দেন।

কলেজের সভাপতি ইদ্রিস আলী বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও কল রিসিভ করেননি।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম