রাজশাহীতে মাদকসহ সাংবাদিক গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
০৭ জুন ২০১৮, ১৬:১১আপডেট : ০৭ জুন ২০১৮, ১৬:৩৯

গ্রেফতার দৈনিক যুগান্তরের সাংবাদিক

রাজশাহীতে ইয়াবা ও ফেন্সিডিলসহ এক সাংবাদিককে গ্রেফতারের দাবি করেছে পুলিশ। গ্রেফতারকৃত সাংবাদিকের নাম মিজানুর রহমান (৩৮)। তিনি দৈনিক যুগান্তরের চারঘাট উপজেলা প্রতিনিধি। বুধবার বিকেলে চারঘাট পৌরসভার সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা এবং ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, মিজানুর রহমান মোটরসাইকেলে বাঘার মীরগঞ্জ থেকে রাজশাহীর দিকে যাওয়ার সময় চারঘাট পৌরসভার সামনে পুলিশের চেকিং চলছিল। এ সময় পুলিশ তার মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে পকেট থেকে ৭০ পিস ইয়াবা এবং মোটরসাইকেলে থাকা আমের ব্যাগে ২২টি ফেন্সিডিলের বোতল পেয়েছে বলে দাবি করেন।

ওসি আরও জানান, মিজানুর রহমানের আত্মীয়-স্বজনের নামে মাদক ব্যবসার অনেক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।

এদিকে যুগান্তরের রাজশাহী ব্যুরো অফিসের স্টাফ রিপোর্টার তানজিমুল হক জানান, গত ২৮ জানুয়ারি দৈনিক যুগান্তর ও স্থানীয় সানশাইনে ‘তল্লাশির নামে লুটপাট!’ শিরোনামে একটি সংবাদ পরিবেশন করেন সাংবাদিক মিজান। প্রকাশিত ওই সংবাদের কারণে তাকে ফাঁসাতেই এ ঘটনা সাজানো হয়েছে।

তিনি জানান, ওই সংবাদে রাজশাহীর চারঘাট থানা পুলিশের বিরুদ্ধে থানা এলাকার বাইরে গিয়ে তল্লাশির নামে নগদ টাকা ও স্বর্ণের গয়না লুটপাটের অভিযোগ করা হয়। বাঘা উপজেলার মীরগঞ্জ ভানুকর এলাকায় গরু ব্যবসায়ী আখতার হোসেনের বাড়িতে ওই অভিযান চালানো হয়। আর ওই অভিযানে চারঘাট মডেল থানার তৎকালীন এসআই উৎপল কুমারের নেতৃত্বে এসআই শরিফুল ইসলাম, মামুনুর রশিদ ও তরিকুল ইসলাম অংশ নেয়। সংবাদটি যুগান্তর ও সানশাইন ছাড়াও অন্য গণমাধ্যমগুলোতে প্রকাশ পেলে তোলপাড় শুরু হয়। এ ঘটনায় তৎকালীন পুলিশ সুপার (এসপি) মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া সদ্য বদলি হওয়া অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরীকে তদন্তের নির্দেশ দেন। তদন্তে ঘটনার সত্যতা  পেলে এসআই উৎপলকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়। আর অন্য তিন এসআই শরিফুল ইসলাম, মামুনুর রশিদ ও তরিকুল ইসলাম বর্তমানে চারঘাট থানায় কর্মরত আছেন। অভিযোগ রয়েছে, এরপর থেকেই সাংবাদিক মিজানকে ফাঁসানোর জন্য তারা উঠেপড়ে লাগে। এ অভিযোগ অস্বীকার করে চারঘাট থানার ওসি নজরুল ইসলাম বলেন, সাংবাদিক মিজানের ব্যাগ থেকে ফেনসিডিল ও ইয়াবা পাওয়া গেছে। তাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর অভিযোগ সঠিক না।

 

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক