অসঙ্গতিপূর্ণ দাম নেওয়ার দায়ে সিরাজগঞ্জে পাঁচ ব্যবসায়ীর জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৯ জুন ২০১৮, ২০:৪২আপডেট : ০৯ জুন ২০১৮, ২০:৪৮

ভ্রাম্যমাণ আদালতের অভিযান সিরাজগঞ্জ শহরের পাঁচ কাপড় দোকান মালিককে জরিমানা করা হয়েছে। শনিবার (৯ জুন) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের পাঁচটি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরতিজা আহম্মেদ জানান, অসঙ্গতিপূর্ণ দাম নেওয়ার দায়ে শহরের পাঁচ কাপড় দোকান মালিককে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছে। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে। এরপর শুধু জরিমানা নয়, ভোক্তা অধিকার আইনে আগামীতে দোকান মালিকদের কারাদণ্ডও দেওয়া হবে।

দোকানগুলো হলো- এস.এস.রোডের কাপড় ব্যবসায়ী মেসার্স শামিম অ্যান্ড ব্রাদার্স, সাইফুল অ্যান্ড ব্রাদার্স, উৎসব, আলমাজি বস্ত্রালয় এবং মুগ্ধ ফ্যাশন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন অতিরিক্ত জেলা মাজিস্ট্রেট ইরতিজা আহম্মেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামিম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মাহমুদুর রহমান, সেনিটারি ইন্সপেক্টর আবদুল্লাহ আল মামুন ও সদর থানার উপ-পরিদর্শক মোকাররম হোসেন।

আরও পড়ুন: শীতাতপ ব্যবস্থা না থাকায় শপিং মল সাময়িক বন্ধ

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম