রাজশাহীতে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে দুই জনের দণ্ড

রাজশাহী প্রতিনিধি
১০ জুন ২০১৮, ২২:০৮আপডেট : ১০ জুন ২০১৮, ২২:১৩

ভ্রাম্যমাণ আদালতের অভিযান রাজশাহী রেলওয়ে স্টেশনে ঈদের ফিরতি ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে দুই জনকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, রবিবার সকালে দণ্ডপ্রাপ্ত দুইজন স্টেশনের পাঁচ নম্বর কাউন্টারের সামনে কালোবাজারির টিকিট বিক্রি করছিল। এ সময় রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে তাদের আটক করে র‌্যাব-৫ এর একটি দল। পরে স্টেশনেই তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পরে কাওসার আলীকে (৩৮) তিন হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। সে পবা উপজেলার কাপাশমূল এলাকার আবু হানিফের ছেলে। এদিকে আটক হাফিজুর রহমানকে (২৬) তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে আদালত চলাকালে কাওসার আলী জরিমানার তিন হাজার টাকা পরিশোধ করেন। তাই তাকে ছেড়ে দেওয়া হয়।সে নগরীর শিরোইল কলোনী এলাকার হাবিবুর রহমানের ছেলে। জরিমানার অর্থ পরিশোধ না করায় কাওসারকে কারাগারে পাঠায় পুলিশ। এর আগে কাওসারের কাছ থেকে পাঁচটি ও হাফিজুরের কাছ থেকে চারটি টিকিট উদ্ধার করা হয়। এরা দুইজনই বেশি দামে ফিরতি টিকিট বিক্রি করছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, রাজশাহী রেল স্টেশনের পাঁচ নম্বর টিকিট কাউন্টারে এই ঘটনা ঘটে। তাই আগের টিকিটম্যানকে সরিয়ে নতুন টিকিটম্যান বসানো হয়েছে। রাজশাহী রেলওয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

প্রসঙ্গত, শনিবার সকালেও ভ্রাম্যমাণ আদালত টিকিট কালোবাজার চক্রের দুই নারীসহ মোট ছয় জনকে আটক করে। তাদের কাছ থেকে মুচলেকাসহ মোট দুই হাজার টাকা অর্থদণ্ড নিয়ে ছেড়ে দেওয়া হয়। ঈদকে সামনে রেখে যাত্রীদের দুর্ভোগ কমাতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফিরতি টিকিট বিক্রির প্রথম দিন শনিবার আগামী ১৮ জুনের টিকিট বিক্রি করা হয়েছে। এছাড়া রবিবার ১৯ জুনের, সোমবার ২০ জুনের, মঙ্গলবার ২১ জুনের, বুধবার ২২ জুনের, বৃহস্পতিবার ২৩ জুনের এবং আগামী শুক্রবার ২৪ জুনের ফিরতি টিকিট বিক্রি করা হবে।


/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম