রাজশাহীতে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে দুই নারীর কারাদণ্ড

রাজশাহী প্রতিনিধি
১৩ জুন ২০১৮, ২২:৫৬আপডেট : ১৩ জুন ২০১৮, ২৩:০৩

স্টেশনে যাত্রীদের ভিড় ট্রেনের টিকিট কালোবাজারির অপরাধে রাজশাহীতে দুই নারীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার মামনুন আহমেদ অনীক তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এর আগে কালোবাজারে টিকিট বিক্রির সময় রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে তাদের আটক করে র‌্যাব-৫ এর একটি দল।

আটকরা হলেন,নগরীর চন্দ্রিমা থানার ভদ্রা জামালপুর মহল্লার নজরুল ইসলামের স্ত্রী সুমনা আক্তার (৩৫) ও মতিহার থানার তালাইমারী শহীদ মিনার এলাকার কাইয়ুম আলীর স্ত্রী সুমি খাতুন (৩২)।
সহকারী কমিশনার মামনুন আহমেদ অনীক জানান, দণ্ডপ্রাপ্ত দুই নারীর কাছ থেকে আটটি টিকিট উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তাদের বড় ভাই কালোবাজারে টিকিট বিক্রি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন। তার মাধ্যমেই তারা দুইজন কালোবাজারিতে জড়িয়েছেন। দণ্ড দেওয়ার পর তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গত শনিবার থেকে ঈদের পরের ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম দিনই স্টেশনে চার কালোবাজারিকে গ্রেফতার করা হয়। এছাড়া পরদিন রবিবার দুইজন এবং মঙ্গলবার আরও ছয়জন কালোবাজারিকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়। কালোবাজারি ঠেকাতে অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন থেকেই স্টেশনে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত, র‌্যাব ও পুলিশ সদস্যরা অবস্থান করছেন।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার মামনুন আহমেদ অনীক জানান, অগ্রিম টিকিট যতদিন বিক্রি করা হবে, ততদিনই তারা স্টেশনে অবস্থান করবেন। বুধবার আগামী ২২ জুনের ফিরতি ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছিল। স্টেশনের টিকিট বিক্রির কাউন্টারের সার্ভার রুমে বসে তিনি শীতাতপ নিয়ন্ত্রিত বগির ৪৬০টি টিকিটই বিক্রি নিশ্চিত করেছেন।



/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম