বগুড়ায় প্রতিপক্ষের হামলায় আহত এনজিও কর্মীর মৃত্যু

বগুড়া প্রতিনিধি
১৯ জুন ২০১৮, ২১:১২আপডেট : ১৯ জুন ২০১৮, ২১:১২

লাশ

বগুড়ার ধুনটে একটি প্রেমের বিয়ের বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত এনজিও কর্মী আরিফুর রহমান আরিফ (৩২) মারা গেছেন। সোমবার গভীর রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, ধুনটের গোসাইবাড়ি ফকিরপাড়া গ্রামের মৃত খোকন হাজির স্কুলপড়ুয়া মেয়ের সঙ্গে গোসাইবাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম রাঙ্গার ছেলে রুমনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা গোপনে বিয়ে করেন। বিয়ের কথা জানাজানি হলে রুমনের বাবা রাঙ্গা তা অস্বীকার করেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এর জের ধরে রাঙ্গা ও তার লোকজন গত ১৩ জুন খোকন হাজির পরিবারের ওপর হামলা করে। তখন খোকন হাজির লোকজনও পাল্টা হামলা চালায়। এ সময় রাঙ্গার ভাগিনা বানিয়াজান গ্রামের গোলাম রসুলের ছেলে আরিফসহ তিনজন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত আরিফকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরিফ মারা যান। রাঙ্গা ধুনট থানায় গোসাইবাড়ি ফকিরপাড়ার নুরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম, মোজা মিয়ার ছেলে বিপ্লব হোসেন ও আমিনুর রহমানের ছেলে সম্রাটসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

তদন্ত কর্মকর্তা ধুনট থানার এসআই খোকন কুন্ডু জানান, আরিফ এনজিও গার্কের টাঙ্গাইল শাখার ফিল্ড অফিসার ছিলেন। প্রেমের বিয়ে নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় তিনি আহত হন। সোমবার রাত ২টার দিকে তিনি মারা গেছেন। আগের মামলাটি এখন হত্যা মামলায় পরিণত হবে। মঙ্গলবার বিকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি

 

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান