ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

বগুড়া প্রতিনিধি
২২ জুন ২০১৮, ১৫:০৩আপডেট : ২২ জুন ২০১৮, ১৫:১৩

মামলা ঈদের আগে দুস্থদের মাঝে বিতণের জন্য দেওয়া ভিজিএফের ৯ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগে বগুড়ার সারিয়াকান্দিতে কামালপুর ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান হেদাইদুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (২০ জুন) বিকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারওয়ার আলম সারিয়াকান্দি থানায় মামলা করেছেন।

মামলার এজাহার থেকে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার ত্রাণ শাখা থেকে দুস্থ ও অতি দরিদ্রের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগ সভাপতি হেদাইদুল ইসলামের অনুকূলে ১৪.৪৪০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। ১০ কেজি করে ১ হাজার ৪৪৪ জনের মাঝে এ চাল বিতরণের কথা ছিল। চেয়ারম্যান ১১ জুন চাল উত্তোলন করেন। ১৫ জুন হাওড়াখালি এলাকায় কামালপুর ইউনিয়নের অস্থায়ী কার্যালয় থেকে চাল বিতরণের দিন ছিল। তিনি ওইদিন ৫৪০ জনের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন। অবশিষ্ট ৯০৪ জনের মাঝে ৯.০৪০ টন চাল বিতরণ করেননি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারওয়ার আলম জানান, গত কয়েকদিন উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতর থেকে চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু গা ঢাকা দেওয়ায় তাকে পাওয়া যায়নি। পরে বুধবার বিকালে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সারিয়াকান্দি থানার ওসি সিরাজুল ইসলাম জানান, মামলা রেকর্ড হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দুস্থদের চাল আত্মসাৎ করায় জনগণের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত চেয়ারম্যানের ফোন বন্ধ রয়েছে। এছাড়া তিনি বাড়ি বা অফিসে যাচ্ছেন না। তাই তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম