নাটোরে অটোরিকশা চালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি
২৩ জুন ২০১৮, ১৯:৩৮আপডেট : ২৩ জুন ২০১৮, ১৯:৩৯

নাটোর নাটোর সদর উপজেলার দত্তপাড়া এলাকায় এক অটোরিকশা চালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাগর হোসেন (২৫) একই এলাকার আব্দুল গফুরের ছেলে। সদর থানার ওসি মশিউর রহমান এই খবর নিশ্চিত করেছেন।

সদর থানার এসআই আব্দুল্লাহ আল মামুন জানান, স্থানীয় কৃষকরা শনিবার সকালে দত্তপাড়া এলাকার আব্দুল মজিদের বাঁশ বাগানের পাশ দিয়ে মাঠে কাজে যাচ্ছিল। এসময় বাগানটির ভেতরে একটি মৃতদেহ ঝুলতে দেখে তারা পুলিশে খবর দেয়। সদর থানার পুলিশ লাশটি উদ্ধার করার পর পরিবারের সদস্যরা মৃতদেহটি সাগরের বলে শনাক্ত করে।

সদর থানার ওসি মশিউর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি শনিবার দুপুরে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের মা রহিমা বেগম জানান, সাগর হোসেন শুক্রবার অসুস্থতা বোধ করায় কাজে বের হয়নি। রাতে  তার কাছে একশ টাকা চেয়েছিল। তিনি টাকা দিতে না পারায় অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর রাতে আর বাড়ি ফেরেনি।

স্থানীয় অধিবাসী আবুল কাশেম জানান, সাগরদের বাড়ি সিংড়া এলাকায় বলে তিনি জানেন। দীর্ঘদিন থেকেই তারা দত্তপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় বিসিকের ডালমিলে কাজ করত। সম্প্রতি সাগর নেশাগ্রস্থ হয়ে পড়ে। নেশার জন্যই সাগর মার কাছে টাকা চেয়ে না পেয়ে হয়ত আত্মহত্যা করতে পারে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান