বার্সেলোনার ‘প্রতিশোধ’ মাদ্রিদে নিলেন নাদাল

স্পোর্টস ডেস্ক 
২৮ এপ্রিল ২০২৪, ১২:৫৩আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ১৩:০৩

১০ দিনের আগের কথা। বার্সেলোনা ওপেনে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউরের কাছে হেরে রাফায়েল নাদালকে বিদায় নিতে হয়েছিল। মাদ্রিদ ওপেনে এসে সেই হারের মধুর প্রতিশোধ নিয়েছেন ৩৭ বছর বয়সী স্প্যানিয়ার্ড। তাকে হারিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন তিনি। 

পাঁচবারের চ্যাম্পিয়ন নাদাল মাদ্রিদ ওপেনে খেলছেন শেষবারের মতো। এই মৌসুকেও তার ক্যারিয়ারের শেষ হিসেবে ভাবা হচ্ছে! প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াই শেষে নাদাল জিতেছেন ৭-৬ (৮-৬), ৬-৩ গেমে। পরের রাউন্ডে তার প্রতিপক্ষ পেদ্রো কাচিন। 

প্রতিশোধ নিতে পেরে নাদাল নিজেও ভীষণ উল্লসিত। স্কাই স্পোর্টসকে বলেছেন, ‘অ্যালেক্স ডি মিনাউরের বিপক্ষে লড়াই করতে পেরে আমি ভীষণ আনন্দিত।’

শারীরিক কারণেই ক্যারিয়ার বাধাগ্রস্ত হচ্ছে নাদালের। সেই কথা উল্লেখ করে তিনি বলেছেন, ‘টেনিস আসলে কোনও ইস্যু ছিল না। তার চেয়েও বড় যেটা তা হলো শারীরিক। যদি টেনিসটা খেলতে পারি তাহলে দেখবো কতদূর যেতে পারি। ধীরে ধীরে দেখতে হবে আমি কতটুকু রিকোভার করতে পারি।’

এই সপ্তাহেই নাদাল বলেছিলেন, আগামী মাসে হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনে তিনি খেলতে পারেন। তবে সেখানে শর্ত জুড়ে দিয়েছিলেন তিনি। যদি মনে করেন প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আদর্শ অবস্থায় আছেন তাহলেই সেটা সম্ভব। এই পারফরম্যান্স নিঃসন্দেহে তাকে সেই আত্মবিশ্বাসটা দেবে। শুরুতে সার্ভ ব্রেক করে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েছিলেন। শেষ পর্যন্ত টাইব্রেকারে যেতে লড়াই করতে হয়েছে তাকে। যেহেতু পরবর্তী পাঁচ গেমের চারটিই জিতে নিয়েছিলেন মিনাউর। 

/এফআইআর/     
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী