পাবনার আতাইকুলায় কুপিয়ে ও গুলি করে দুইজনকে হত্যা

পাবনা প্রতিনিধি
২৪ জুন ২০১৮, ২০:০৮আপডেট : ২৪ জুন ২০১৮, ২১:৫৪

পাবনা পাবনার আতাইকুলায় কুপিয়ে ও গুলি করে আব্দুল গফুর (৫৫) ও ইদ্রিস (৩৫) নামে দুজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার বিকাল ৫টার দিকে আতাইকুলা থানার তেবাড়িয়া বাজারে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত গফুর সাঁথিয়া উপজেলার বারইবাড়ীয়া গ্রামের দবির মল্লিকের ছেলে এবং ইদ্রিস আলী একই উপজেলার গয়েশবাড়ীয়া গ্রামের ময়েজউদ্দিনের ছেলে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, এদিন সন্ধ্যায় অন্যদের সঙ্গে আব্দুল গফুর তেবাড়িয়া বাজারের একটি চয়ের দোকানে চা পান করছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে ৮ থেকে ১০ জন সশস্ত্র সন্ত্রাসী দোকানে এসে গফুরকে উপর্যুপরি কোপাতে থাকে। কোপানোর একপর্যায়ে গফুর সেখান থেকে দৌড় দিলে সন্ত্রাসী দলের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ইদ্রিসের বুকে লাগলে ঘটনাস্থলেই সে মারা যায়। এর কিছু পরেই আহত গফুরও মৃত্যুবরণ করে।

কোনও বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি