চাঁপাইনবাবগঞ্জে গোলাগুলিতে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৫ জুন ২০১৮, ১১:৪১আপডেট : ২৫ জুন ২০১৮, ১৪:৪৭

চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশের সঙ্গে গোলাগুলিতে কাইয়ুম শেখ (২৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ফিরোজ নামে একজন আহত হয়েছেন। পুলিশের দাবি, কাইয়ুম মাদক ও হুন্ডি ব্যবসায়ী ছিলেন। সোমবার রাত প্রায় আড়াইটার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা গ্রামে এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, সোমবার রাত আড়াইটার দিকে শিবগঞ্জ উপজেলার চৌকা গ্রামে গোয়েন্দা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় একটি বাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে কাইয়ুম ও ফিরোজ নামে দুই মাদক ও হুন্ডি ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। এ সময় সনি নামে একজন পালিয়ে যায়। পরে পুলিশ তাদের উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যায় কাইয়ুম। অপরজনকে রামেকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ২০০ গ্রাম হেরোইন, একটি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া রাতের এই অভিযানে জেলায় ১৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম