নির্বাচন নিয়ে বার্নিকাট প্রশ্ন তুলতে পারেন না: ইসি

রাজশাহী প্রতিনিধি
৩০ জুন ২০১৮, ১৯:২৬আপডেট : ৩০ জুন ২০১৮, ২০:০৫

 

রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সহায়ক কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখছেন ইসি মো. রফিকুল ইসলাম যুক্তরাষ্ট্রকে গণতন্ত্রের ফেরিওয়ালা বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) রফিকুল ইসলাম। তিবি বলেন, ‘যুক্তরাষ্ট্রের নির্বাচনের সুষ্ঠুতা নিয়েই প্রশ্ন আছে। সিনেট কমিটি নির্বাচন নিয়ে তদন্ত করছে। সুতরাং বাংলাদেশের নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে দেশটির রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট প্রশ্ন তুলতে পারেন না।’ শনিবার (৩০ জুন) দুপুরে রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সহায়ক কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের পর বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বাংলাদেশে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন জরুরি বলে মন্তব্য করেছিলেন।  বার্নিকাটের এমন মন্তব্যের জবাবে ইসি বলেন, ‘বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনও প্রশ্ন তুলতে পারেন না।’

গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে কোনও অনিয়ম হয়নি দাবি করে ইসি বলেন, ‘রাজশাহী সিটি নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনেরই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এখানে সেনা মোতায়েনের কোনও প্রয়োজন নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় এখানে গতবারের মতোই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নিরাপত্তার স্বার্থে রাজশাহীর বেশ কয়েকটি কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা থাকবে। এছাড়া খুলনা ও গাজীপুরের ধারাবাহিকতায় রাজশাহী সিটি করপোরেশনে ছয়টিরও বেশি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে। গ্রহণযোগ্য ও আইনানুগ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ব্যবস্থাই নেওয়া হবে।’

এর আগে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় দল, মত ও ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে সততা ও নিষ্ঠারর সঙ্গে সুষ্ঠুভাবে রাজাশাহী সিটি নির্বাচনে কাজ করে যাওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন ইসি রফিকুল ইসলাম। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলাম কর্মশালায় সভাপতিত্ব করেন।  

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী