রাজশাহীতে লিটনের বিজয় নিশ্চিত: নানক

রাজশাহী প্রতিনিধি
০২ জুলাই ২০১৮, ১৯:২৭আপডেট : ০২ জুলাই ২০১৮, ১৯:৪৫

 

রাজশাহীতে লিটনের বিজয় নিশ্চিত: নানক রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে (রাসিক) কোনও কেন্দ্রে নৌকা প্রতীকে কম ভোট পড়লে সংশ্লিষ্ট এলাকার নেতাদের জবাবদিহি করতে হবে। আর বেশি ভোট পড়লে পুরস্কৃত করা হবে। আমি নিশ্চিত, আগামী ৩০ জুলাইয়ের নির্বাচনের মধ্য দিয়ে মেয়র নির্বাচিত হবেন খায়রুজ্জামান লিটন। তাই এখন লিটনের কাছে ঘোরাঘুরি না করে আপনারা (নেতাকর্মী) ভোটারের ঘরে ঘরে যান।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে আয়োজিত এক আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এসব কথা বলেন। সোমবার দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ মিলনায়তনে এ সভার আয়োজন করে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ। সেখানে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা নানক। দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনে আমরা জয়লাভ করবোই। কারণ কি জানেন? ওই যে ২০০৮ সালে পরাজিত হয়েছিলাম। আমাদের নেতাদের মধ্যে অনৈক্য ছিল, গাছাড়া ভাব ছিল। এখন তা নেই। নেত্রী খবর পেয়ে খুব সন্তুষ্ট। রাজশাহী সিটি করপোরেশনের আগামীর মেয়র খায়রুজ্জামান লিটন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ২০০৮ সালে আমরা চারটি সিটি করপোরেশনে জয়লাভ করেছিলাম। জয়ের সেই ঢেউ দেশের ৩০০ সংসদীয় আসনে ছড়িয়েছিল। এবার রাজশাহী সিটিতে জয় পেলে এ এলাকার ৭২টি সংসদীয় আসনে জয় আসবে। খালিদ মাহমুদ বলেন, রাজশাহী সিটিতে জয় পেতে উত্তরাঞ্চলের ১৬ জেলা ঐক্যবদ্ধ। আমরা জয়লাভ করবো। আমরা জয়ের শেষপ্রান্তে। কারণ, আমরা কথা রেখেছি। আওয়ামী লীগ জনগণকে যে কথা দেয়, তা রাখে। সে জন্যই মানুষ জামায়াত-বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। খুলনা ও গাজীপুর সিটি নির্বাচনে তা প্রমাণিত হয়েছে।

দলের মেয়র প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, এই নির্বাচনকে কেন্দ্র করে আমার ব্যাপারে আবার অপপ্রচার চালানো হচ্ছে। বলা হচ্ছে, খায়রুজ্জামান লিটন মেয়র নির্বাচিত হলে বস্তি উচ্ছেদ করে পার্ক করা হবে। ব্যবসায়ীদের নিঃস্ব করা হবে। এ ধরনের অপপ্রচার শুনলে দলের নেতাকর্মীদের দাঁতভাঙা জবাব দিতে হবে। সভায় সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মিলন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম কামাল হোসেন, নুরুল ইসলাম ঠান্ডুও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপি সভায় সভাপতিত্ব করেন। এতে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

সভায় রাজশাহী-৪ আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী-৫ আসনের এমপি কাজী আবদুল ওয়াদুদ দারা, চাঁপাইনবাবগঞ্জের এমপি গোলাম মোস্তফা, সংরক্ষিত নারী আসনের এমপি আক্তার জাহান, সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার, জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার সভা পরিচালনা করেন।

/ওআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম