রাজশাহীতে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

রাজশাহী প্রতিনিধি
০৪ জুলাই ২০১৮, ১১:৩৯আপডেট : ০৪ জুলাই ২০১৮, ১১:৪২

রাজশাহী রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নে সাত বছর বয়সী শিশু শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ভগ্নিপতি লালচাঁদের (৪০) বিরুদ্ধে। এ ঘটনায় ভগ্নিপতিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে মঙ্গলবার (৩ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এলাকার বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতার লালচাঁদ আলী পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের খুটিপাড়া গ্রামের বাসিন্দা আফজাল আলীর ছেলে।

ওসি গোলাম মোস্তফা জানান, সোমবার বিকালে লাল চাঁদ ওই শিশুটিকে মিষ্টি খাওয়ার লোভ দেখিয়ে বাড়ির পাশে নিয়ে যায়। এ সময় শিশুটিকে ধর্ষণ করার সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে লালচাঁদ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ওসি আরও জানান, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে সোমবার রাতে লালচাঁদের বিরুদ্ধে ধর্ষণ মামলা করে। পরে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে হাজির করে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয় এবং পরে কারাগারে পাঠানো হয়। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম