রাজশাহী সিটি নির্বাচন: বিএনপির মেয়র প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ১২ মামলা

রাজশাহী প্রতিনিধি
০৫ জুলাই ২০১৮, ০৪:৫১আপডেট : ০৫ জুলাই ২০১৮, ০৪:৫৫

মোসাদ্দেক হোসেন বুলবুল

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ৬ মেয়র প্রার্থীর মধ্যে ২ জনের বিরুদ্ধে মামলা রয়েছে। এদের মধ্যে বিএনপির মনোনয়ন পাওয়া রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের নামে রয়েছে ১২টি মামলা। আর বাংলাদেশ জাতীয় পার্টির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী হাবিবুর রহমানের নামে রয়েছে ১টি মামলা। নির্বাচন কমিশনে দেওয়া প্রার্থীদের হলফনামা থেকে আরও জানা গেছে, ১৪ দলের প্রার্থী ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মেয়র প্রার্থী শফিকুল ইসলাম, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ওয়াসিউর রহমান ওরফে দোলন এবং স্বতন্ত্র প্রার্থী গণসংহতি আন্দোলনের নেতা অ্যাডভোকেট মুরাদ মোর্শেদের বিরুদ্ধে কোনও মামলা নেই।

হলফনামায় উল্লেখ করা হয়েছে, ২০ দলীয় জোটের মনোনীত মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের নামে ২০১১ সাল থেকে ২০১৬ পর্যন্ত মোট ১২টি মামলা হয়েছে। এসবের মধ্যে রয়েছে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ হত্যা , বিস্ফোরক দ্রব্য এবং নাশকতার আইনে হওয়া মামলা। ৮টি মামলা বিচারাধীন রয়েছে। বাকি ৪টি মামলা হাইকোর্ট স্থগিত করেছে।

অপরদিকে বাংলাদেশ জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী হাবিবুর রহমানের নামে কুড়িগ্রামের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতারণার মামলা রয়েছে। মামলাটি এখনও বিচারাধীন। অতীতেও তার নামে মামলা হয়েছিল। চাঁপাইনবাবগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হওয়া মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দিয়ে দিয়েছে আদালত।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের