রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে কর্মরত নূর হোসেন নামে এক শ্রমিকের বিরুদ্ধে ছাত্রী উত্যক্তের অভিযোগ পাওয়া গেছে । বুধবার (৫ জুলাই) বিকালে হলের অভ্যন্তরীণ ফটকের সামনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, হলের চতুর্থ তলায় নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিক নূর হোসেন হলের অভ্যন্তরীণ ফটকের সামনে অবস্থানরত এক শিক্ষার্থীকে ছাদের ওপর থেকে অশ্লীল অঙ্গভঙ্গি করেন। ঘটনার প্রতিবাদ করলে সেই শিক্ষার্থী ও তার রুমমেটকে অকথ্য ভাষায় গালাগালি করেন ওই শ্রমিক। পরে তার বিরুদ্ধে হল প্রাধ্যক্ষকে অভিযোগ করলে তাকে আটক করে হল কর্তৃপক্ষ।
এ বিষয়ে জানতে চাইলে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ফাহিমা খাতুন বলেন, ‘প্রক্টর ও পুলিশ উপস্থিত হওয়ার আগেই অভিযুক্তনূর হোসেন হল থেকে পালিয়ে যায়। পরে তার বিরুদ্ধে ব্যবস্থ নেওয়ার দাবিতে মতিহার থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।’








