জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জয়পুরহাট প্রতিনিধি
০৫ জুলাই ২০১৮, ১০:১৫আপডেট : ০৫ জুলাই ২০১৮, ১০:১৬

সড়ক দুর্ঘটনা জয়পুরহাট-ধামুরহাট সড়কের কোকিলের মোড় এলাকায় গরু বোঝাই ভটভটি উল্টে চালকসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। বৃহস্পতিবার (৫ জুলাই) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জাটিহার গ্রামের বাসিন্দা ও গরু ব্যবসায়ী কাউছার রহমান (৪০) এবং চাপাইনবাবগঞ্জের ধানসুড়া গ্রামের বাসিন্দা ও ভটভটিচালক মানিক হোসেন (২৫)।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সুত্রে জানা গেছে,রাজশাহীর সিটির মোড় হাট থেকে ভটভটিতে গরু নিয়ে জয়পুরহাট-ধামুরহাট সড়কপথে গরু ব্যবসায়ীরা বাড়ি ফিরছিলেন। ভোর ৪টার দিকে ধামুরহাটের কোকিলের মোড় এলাকায় ভটভটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী কাউছার রহমান মারা যায়।পরে আহত অবস্থায় ৭ জনকে হাসপাতালে নেওয়ার পর ভটভটি চালক মানিক হোসেন মারা যায়। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছেএবং আহত দের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত জাহাঙ্গীর হোসেন জানান,তারা সকলেই গরু ব্যবসায়ী। রাজশাহীর সিটিরহাট থেকে ৬টি গরু ও ১টি মহিষসহ তারা ৬ ব্যবসায়ী ভটভটি ভাড়া নিয়ে দিনাজপুর যাচ্ছিলেন। চালক ঘুমিয়ে পড়ায় ভোর ৪টার দিকে ভটভটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুরুন্নবী জানান, ভোর সাড়ে ৫টায় ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। যাদের মধ্যে মানিক হোসেন নামে একজন মারা যান। অন্যদের চিকিৎসা চললেও একজনের অবস্থা গুরুতর।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি