নড়াইলে বন্দুকযুদ্ধে নিহত এক, অস্ত্র ও গুলি উদ্ধার

নড়াইল প্রতিনিধি
০৭ জুলাই ২০১৮, ০৯:২৬আপডেট : ০৭ জুলাই ২০১৮, ১৭:৪২

  বন্দুকযুদ্ধে পর ওই স্থান থেকে উদ্ধারকৃত অস্ত্র

নড়াইলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গোলাম মোস্তফা ওরফে মোস্ত (৪৮) নামে এক ‘মাদক বিক্রেতা’ নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। শনিবার (৭ জুলাই) ভোর ৩টার দিকে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের লস্কারপুর বালু মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, তিনটি গুলির খোসা এবং ৫৩ পিস ইয়াবা উদ্ধার করেছে।

নিহত মোস্ত  নড়াইল সদর উপজেলার চিলগাছা-রঘুনাথপুর গ্রামের পাখি মোল্যার ছেলে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ও থানা পুলিশের যৌথ একটি দল জানতে পারে কয়েক জন মাদক বিক্রেতা লস্কারপুর বালু মাঠ এলাকায় অবস্থান করছেন। পুলিশ সেখানে রাত ৩টার দিকে উপস্থিত হলে মাদকবিক্রেতা ও সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। গোলাগুলির এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে (গুলিবিদ্ধ ব্যক্তিকে) মৃত বলে ঘোষণা করেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, তিনটি গুলির খোসা ও ৫৩ পিস ইয়াবা উদ্ধার করে।

বন্দুকযুদ্ধের সময় সদর থানা পুলিশের এসআই মিন্টু, ডিবি পুলিশের তিন এএসআই আব্দুর রহমান, মোস্তফা কামাল ও নাহিদ নেওয়াজ এবং কনস্টেবল ওলিয়ার আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওসি জানান।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের