রাজশাহীতে মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ

রাজশাহী প্রতিনিধি
০৭ জুলাই ২০১৮, ১৮:০৫আপডেট : ০৭ জুলাই ২০১৮, ১৮:০৫

পুলিশের অভিযানে উদ্ধার অস্ত্র ও মাদকদ্রব্য রাজশাহীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানের সময় আবদুল মালেক নামে এক মাদক বাবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (৬ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে ডিবি পুলিশের জেলা গোয়েন্দা শাখার অভিযানে মালেক গুলিবিদ্ধ হন। ঘটনার পর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে ১২০ বোতল ফেনসিডিল এবং তিনটি রামদা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রাজশাহী জেলা ডিবি পুলিশের পরিদর্শক খালিদ হোসেন জানান, ফেনসিডিল পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে তারা মুক্তারপুর এলাকায় অভিযানে যান। রাত আড়াইটার দিকে তারা কয়েকজন ব্যক্তিকে বস্তা নিয়ে রাস্তা দিয়ে যেতে দেখেন। এ সময় পুলিশ তাদের চ্যালেঞ্জ করলে রামদা নিয়ে তারা পুলিশের ওপর হামলা চালায়। আত্মারক্ষায় পুলিশও গুলি চালায়। এতে আবদুল মালেকের বাম পায়ে গুলি লাগে।

খালিদ হোসেন আরও জানান, মালেকের সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি। তবে তার বাড়ি মুক্তারপুর এলাকায় বলে মালেক পুলিশকে জানিয়েছে। ঘটনার পর তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ হেফাজতে তার চিকিৎসা চলছে।

এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘মাদক ব্যবসায়ীদের হামলায় জেলা ডিবি পুলিশের সহকারী উপপরিদর্শক ইমরান হোসেন ও কনস্টেবল এমদাদ হোসেনও আহত হয়েছেন। তাদের রাজশাহী পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান