রাসিক নির্বাচনে নারী কাউন্সিলর প্রার্থীদের অধিকাংশই ‘শিক্ষিত’

রাজশাহী প্রতিনিধি
০৯ জুলাই ২০১৮, ০১:৪৬আপডেট : ০৯ জুলাই ২০১৮, ০১:৪৬

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে সংরক্ষিত ১০টি আসনের বিপরীতে ৫২ জন নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে অধিকাংশ প্রার্থীই ‘শিক্ষিত’। মাত্র কয়েকজন আছেন স্বাক্ষরজ্ঞান সম্পন্ন। তবে পেশা হিসেবে বেশিরভাগ প্রার্থীই গৃহিণী। এছাড়া সমাজসেবক, চাকরিজীবী, শিক্ষক, চিকিৎসক ও একজন ঠিকাদারও রয়েছেন। বাকি দুইজনের মধ্যে একজন লিখেছেন প্রযোজ্য নয়, আরেকজন পেশার স্থানটি ফাঁকা রেখেছেন। নির্বাচন অফিসে দেওয়া প্রার্থীদের হলফনামা থেকে এসব তথ্য পাওয়া গেছে।

হলফনামায় দেওয়া তথ্যমতে, সিটি করপোরেশনের ১, ২ ও ৪ নম্বর ওয়ার্ড নিয়ে সংরক্ষিত ১ আসন। এই ১ আসনের সদস্য পদে মোট ছয়জন প্রার্থীর মধ্যে দুইজন স্বাক্ষরজ্ঞান সম্পন্ন, দুইজন ৮ম শ্রেণি পাস, একজন এইচএসসি ও একজন এসএসসি পাস রয়েছেন। তবে তাদের পেশা হিসেবে সবাই গৃহিণী উল্লেখ করেছেন।

রাসিকের ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড নিয়ে সংরক্ষিত-২ আসন। এই আসনে মোট প্রার্থী আটজন। এদের মধ্যে দুইজন এমএ পাস, তিনজন ৮ম শ্রেণি ও তিনজন এইচএসসি পাস। এই ওয়ার্ডে আটজনের মধ্যে ছয়জনই গৃহিণী হিসেবে তাদের পেশার নাম উল্লেখ করেছেন। বাকি দুইজনের মধ্যে একজনের পেশা ব্যবসা, আরেকজনের পেশা সমাজসেবক।

৭, ৮ ও ১০ নম্বর ওয়ার্ড নিয়ে সংরক্ষিত-৩ আসন। এই আসনে প্রার্থী মোট তিনজন। তিনজনের মধ্যে একজন স্বাক্ষরজ্ঞান সম্পন্ন, একজন এমবিএ ও একজন এসএসসি পাশ। তবে পেশা হিসেবে তিনজনের মধ্যে দুইজন গৃহিণী ও একজন সমাজসেবক।

৯, ১১ ও ১২ নম্বর ওয়ার্ড মিলে সংরক্ষিত-৪ আসন। এই আসনে প্রার্থী সংখ্যাও চারজন। এদের মধ্যে একজন স্বাক্ষরজ্ঞান সম্পন্ন, একজন বিএ, একজন বিএসএস ও একজন মাস্টার্স পাস। তবে এই আসনে চারজনের মধ্যে দুইজন গৃহিণী, একজন পেশা হিসেবে সাবেক কাউন্সিলর লিখেছেন ও একজন খণ্ডকালীন শিক্ষক হিসেবে উল্লেখ করেছেন।

১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ড নিয়ে সংরক্ষিত-৫ আসন। এই আসনে প্রার্থী সংখ্যাও ছয়জন। এদের মধ্যে একজন ৮ম শ্রেণি, দুইজন এইচএসসি, দুইজন দশম শ্রেণি ও একজন এসএসসি পাস। এই আসনে ছয় প্রার্থীর মধ্যে তিনজন গৃহিণী, একজন রেলওয়ে ও পানি উন্নয়ন বোর্ডের প্রথম শ্রেণির ঠিকাদার, একজন বেসরকারি চাকরিজীবী ও একজন বুটিক হস্তশিল্প ব্যবসায়ী। এই আসনে দুইজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।

১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ড নিয়ে সংরক্ষিত-৬ আসন। এই আসনেও প্রার্থী সংখ্যা ৬ । এদের মধ্যে চারজন গৃহিণী, একজন হোমিও চিকিৎসক ও একজন পেশার ঘরে কিছু লিখেননি। তবে এদের মধ্যে একজন রয়েছেন অক্ষরজ্ঞান সম্পন্ন। বাকি পাঁচজনের মধ্যে দুইজন অষ্টম শ্রেণি, দুইজন এসএসসি ও একজন দাখিল পাস রয়েছেন।

১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ড নিয়ে সংরক্ষিত-৭ আসন। এই আসনে প্রার্থী সংখ্যা ৫ জন। এদের মধ্যে দুইজন আছেন অষ্টম শ্রেণি পাস, দুইজন আছেন এইচএসসি পাস ও একজন নবম শ্রেণি পাস। এই ওয়ার্ডে তিনজন গৃহিণী, একজন ব্যবসা ও একজন পেশা হিসেবে ‘প্রযোজ্য নয়’ উল্লেখ করেছেন। এই ওয়ার্ডে একজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।

২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ড নিয়ে সংরক্ষিত-৮ আসন। এই আসনে প্রার্থী সংখ্যা সাতজন। এদের মধ্যে পাঁচজন গৃহিণী, একজন ব্যবসা ও একজন পেশা হিসেবে চাকরি উল্লেখ করেছেন। এদের মধ্যে দুইজন আছেন স্বাক্ষরজ্ঞান সম্পন্ন, একজন এমএসএস, একজন বিএ, একজন ৮ম, একজন এসএসসি ও একজন এইচএসসি পাস রয়েছেন।

২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড নিয়ে সংরক্ষিত-৯ আসন। এই আসনে প্রার্থী সংখ্যা তিনজন। এদের মধ্যে দুইজন ৮ম শ্রেণি ও একজন বিএসএস পাস। পেশায় দুইজন গৃহিণী ও একজন ব্যবসায়ী।

২৮, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ড নিয়ে সংরক্ষিত-১০ আসন। এই আসনে প্রার্থী সংখ্যা চারজন। এদের মধ্যে দুইজন অষ্টম শ্রেণি, একজন এইচএসসি ও একজন এমএ পাস। পেশায় দুইজন গৃহিণী, একজন দর্জি ও একজন পেশায় কিছু লেখেননি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম