করতোয়া রক্ষার দাবিতে কাগজের নৌকা ভাসিয়ে প্রতিবাদ

বগুড়া প্রতিনিধি
১৪ জুলাই ২০১৮, ০৯:৫৩আপডেট : ১৪ জুলাই ২০১৮, ১০:০৪

নৌকা ভাসিয়ে প্রতিবাদ দখল ও দূষণে মৃতপ্রায় এককালের খরস্রোতা বগুড়ার করতোয়া নদী বাঁচাতে শিশু-কিশোর কাগজের নৌকা ভাসিয়ে প্রতিবাদ জানিয়েছে।  সাংস্কৃতিক সংগঠন ‘বাবুই’ এ আয়োজন করেছিল। শুক্রবার বিকালে শিশুরা নদীর তীরে ‘ভরা নদীর তীরে বেড়ে উঠুক আমার শৈশব’ নামে সমাবেশে মিলিত হয়। এরপর কাগজের তৈরি হাজারো নৌকা ভাসিয়ে মনে করে দিয়েছে করতোয়াকে রক্ষার কথা।

বাবুই-এর পরিচালক রাকিবুল হাসান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসন মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী।

সমাবেশে বক্তারা বলেছেন, দখলদারের জন্য দেশের অধিকাংশ নদীর অবস্থা করতোয়ার মতো। মুমূর্ষু এ নদীর বুকে প্রাণের জলধারা বয়ে চলুক, শিশুরা বেড়ে উঠুক নদীর নির্মলতায় এমন প্রত্যাশা থেকেই শিশু পরিবারের অনাথ শিশু ও বাবুইয়ের শিশুদের সঙ্গে নিয়ে নদী তীরেই মধুমাসের ফল উৎসব আর কাগজের নৌকা ভাসিয়ে শিশুদের ভাষায় এই প্রতিবাদের আয়োজন করা হয়েছে। শিশু-কিশোরদের নদীর প্রতি ভালোবাসা প্রকাশের এই অভিনব সমাবেশ ফেলে আসা কৈশরের নানা স্মৃতি হয়তো মনে করিয়ে দেবে অনেককে।

সমাবেশে অংশ নেওয়া শিশুরা জানায়, মায়ের কাছে করতোয়ার শোনা গল্পের মতোই তারা এই নদীকে দেখতে চায়।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান