রাজশাহীর আড়ানিতে ট্রেন লাইনচ্যুত

রাজশাহী প্রতিনিধি
১৭ জুলাই ২০১৮, ০০:৪৬আপডেট : ১৭ জুলাই ২০১৮, ০০:৪৬





ট্রেন লাইনচ্যুত (ফাইল ছবি) রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি রেলস্টেশনে চিলাহাটী থেকে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া সকল রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সোমবার (১৬ জুলাই) রাত সাড়ে ৯টায় আড়ানি স্টেশন সংলগ্ন চকরপাড়া নামক রেলক্রসিং-এর কাছে এ দুর্ঘটনা ঘটে। রাত ১১টা পর্যন্ত ট্রেনচলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছিল।

বিষয়টি নিশ্চিত করে আড়ানি স্টেশনমাস্টার এস এম একরামুল হক জানান, রাজশাহী থেকে ঈশ্বরদীগামী একটি আন্তঃনগর ট্রেন আড়ানি স্টেশন সংলগ্ন চকরপাড়া রেলক্রসিং-এ আসছিল। বিপরীত দিকে চিলাহাটী থেকে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস আসছিল। এ সময় গেটম্যান লাল পতাকা দিয়ে সংকেত দিলে তিতুমীর এক্সপ্রেস নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্চিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটির মোট ১২টি বগি ছিল।

এ বিষয়ে তিতুমীর এক্সপ্রেসের চালক শাহ আলম জানান, বিপরীত দিক থেকে আসা ট্রেনের সংকেত পেয়েছিলাম।সংকেত হঠাৎ করে পাওয়ায় ট্রেন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।

তিতুমীর ট্রেনের পরিচালক আব্দুর রউফ বলেন, ‘রাজশাহী থেকে ঈশ্বরদীগামী ট্রেনের বিষয়ে জানানো হয়েছিল। ঈশ্বরদীগামী ট্রেনটি চারশ’ গজ দুরে থেমেও গেয়েছিল। কিন্তু হঠাৎ করে গেটম্যান লাল পতাকা তুলে ধরলে আমরা ট্রেন থামানোর চেষ্টা করি। কিন্তু তা হঠাৎ করে হওয়ার কারণে আমাদের ট্রেন নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম