পাবনায় জমি নিয়ে বিরোধে তিনজনকে কুপিয়ে জখম

পাবনা প্রতিনিধি
১৯ জুলাই ২০১৮, ১০:০৫আপডেট : ১৯ জুলাই ২০১৮, ১৩:১৮

পাবনা পাবনার আমিনপুর থানার সাগরকান্দি ইউনিয়নের দঁড়িমালঞ্চি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তিনজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ জুলাই) সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। এর মধ্যে মালয়েশিয়া প্রবাসী কোরবান আলী শেখকে গুরুতর অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আরও দুজন হলেন জামাল উদ্দিন শেখের স্ত্রী নূরজাহান বেগম (৫০) ও তার ছেলে সিঙ্গাপুর প্রবাসী নুরুল ইসলাম (৩২)।

সাগরকান্দির দঁড়িমালঞ্চি গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, পৈতৃক স্থাবর ও অস্থাবর সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে টিপু শেখ ও কামাল শেখের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয়রা বলছেন, এ ব্যাপারে সাগরকান্দি ইউপি চেয়ারম্যান সালিশ বৈঠকের মাধ্যমে ঘটনা সমাধানের চেষ্টা করলেও হামলাকারীরা বিষয়টির কোনও তোয়াক্কা না করে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে এ হামলা চালায়। এ হামলায় তিনজন আহত হন।
এ ব্যাপারে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে। লিখিত অভিযোগ পেলে থানায় মামলা নেওয়ার পাশাপাশি দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান