বগুড়ায় নারী শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা

বগুড়া প্রতিনিধি
২০ জুলাই ২০১৮, ১১:১২আপডেট : ২০ জুলাই ২০১৮, ১১:১২

কিরণী বালা বগুড়ার নন্দীগ্রামে ঘরে ঢুকে কিরণী বালা (৪২) নামে এক ইট ভাঙা নারী শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুলাই) রাতে নন্দীগ্রাম উপজেলার কালিকাপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ কিরণী বালার লাশ উদ্ধার করে ওই হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী সুরেশ প্রামানিককে থানায় আনা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নন্দীগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের সুরেশ প্রামানিকের তিন স্ত্রী ও চার সন্তান। দ্বিতীয় স্ত্রী কিরণী বালার এক সন্তান। তিনি ইট ভাঙার শ্রমিক। বৃহস্পতিবার রাতে খাওয়ার পর স্বামী-স্ত্রী শুয়ে পড়েন। প্রচণ্ড গরম ও বিদ্যুৎ না থাকায় ঘরের দরজা খুলে রাখেন। রাত সোয়া ২টার দিকে দুর্বৃত্ত ঘরে ঢুকে কিরণী বালার শরীরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্বামী সুরেশ প্রামানিকের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। তারা রক্তাক্ত কিরণী বালাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।

বগুড়ার ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আজিজ মণ্ডল জানান, ভোর ৪টার পর ওই নারী মারা যান।

নন্দীগ্রাম থানার ওসি নাসির উদ্দিন জানান, দরিদ্র শ্রমজীবী ওই নারীর শত্রু থাকার কথা নয়। তার ধারণা, দাম্পত্য কোনও কলহের জের ধরে স্বামী সুরেশ তাকে ছুরিকাঘাত করেছিল। জিজ্ঞাসাবাদের জন্য সুরেশকে থানায় আনা হয়েছে। শুক্রবার বেলা সোয়া ১০টায় এ খবর পাঠানো পর্যন্ত মামলা হয়নি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম