শিবগঞ্জে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে ‘ডাকাত’ নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৪ জুলাই ২০১৮, ০৭:৫২আপডেট : ২৪ জুলাই ২০১৮, ০৮:৩৮

চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২৩ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মোবারকপুর ইউনিয়নের মোহাম্মাদপুরে এ ঘটনা ঘটে। র‌্যাবের দাবি নিহত ব্যক্তি ‘ডাকাত’ দলের সদস্য। এ সময় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। নিহতের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি র‌্যাব।
র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ডেপুটি কমান্ডার এএসপি আবু খায়ের জানান, সোমবার দিবাগত রাত দেড়টায় দিকে শিবগঞ্জ-চৌডালা সড়কের মোহাম্মদপুর-ত্রিমোহনী এলাকায় পৌঁছলে র‌্যাবের টহল দলকে লক্ষ করে গুলি ছোড়ে ডাকাত দলের সদস্যরা। এ সময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি ও ২টি ধারালো হাসুয়া উদ্ধার করা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম