নাটোরে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

নাটোর প্রতিনিধি
২৪ জুলাই ২০১৮, ০৮:৫০আপডেট : ২৪ জুলাই ২০১৮, ১২:৩১

বন্দুকযুদ্ধ নাটোর জেলার ধানাইদহ এলাকায় র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আহাদুল (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র‍্যাবের দাবি, নিহত আহাদুল একজন মাদক ব্যবসায়ী। সোমবার (২৩ জুলাই) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। নাটোর র‍্যাব-৫ কোম্পানি কমান্ডার শিবলী মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আহাদুল লালপুর উপজেলার কাজিপাড়া গ্রামের মোমিনের ছেলে।

কোম্পানি কমান্ডার শিবলী মোস্তফা জানান, সোমবার দিবাগত রাত ২টার দিকে লালপুর উপজেলার গোপালপুর রেলগেট এলাকায় নাটোর র‍্যাব অফিসের একটি দল টহলরত অবস্থায় ছিল। এ সময় একটি মোটরসাইকেলে দুইজন আরোহীর সন্দেহজনক চলাফেরা দেখে টহল দল তাদের পিছু নেয়। তারা গোপালপুর থেকে ধানাইদহ রাস্তার বিজয়পুর গ্রামের আনছারকাটা মোড়ে পৌঁছে। সেখানে আগে থেকেই অপেক্ষা করা দুইজনকে একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তা দেওয়ার সময় তারা র‍্যাবের উপস্থিতি টের পায় । এ সময় মোটরসাইকেল আরোহীরা পালিয়ে যায়। র‍্যাব সদস্যরা নিজেদের পরিচয় দিয়ে অপর দুইজনকে আত্মসমর্পণের নির্দেশ দেয়। কিন্তু তারা পালিয়ে যেতে থাকে। এ সময় র‍্যাব সদস্যরা ধাওয়া করলে তারা গুলি চালাতে শুরু করে। এ সময় র‍্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় ৫ মিনিট গুলিবিনিময়ের পরে ঘটনাস্থল থেকে একজন পালিয়ে যেতে সক্ষম হলেও আহাদুলের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। তাকে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, ঘটনাস্থল থেকে ৭.৬৫ মিমি একটি পিস্তল,২টি গুলিভর্তি একটি ম্যাগাজিন, ব্যাবহৃত গুলির খোসা ২টি, ৫৭ বোতল ফেনসিডিল ও ৪৭৫ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় আহত দুই র‍্যাব সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আহাদুল জেলার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী ও চোরাকারবারি। তার বিরুদ্ধে লালপুর থানায় মাদক ও চোরাকারবারের-সহ মোট ৮টি মামলা রয়েছে।

/এসএসএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক