বিএনপির দুই নেতার অডিও: জেলা সাধারণ সম্পাদকের পাঁচ দিনের রিমান্ড

রাজশাহী প্রতিনিধি
২৪ জুলাই ২০১৮, ১৯:২৪আপডেট : ২৪ জুলাই ২০১৮, ১৯:৫৭

রাজশাহী

রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৩-এর বিচারক জাহিদুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলম।

তিনি বলেন, গত রবিবার রিমান্ড চেয়ে মন্টুকে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে জেল হাজতে পাঠায়। মঙ্গলবার শুনানি শেষে আদালত তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১৭ জুলাই বেলা পৌনে ১১টার দিকে রাজশাহী মহানগরীর সাগরপাড়া বটতলার মোড় এলাকায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের গণসংযোগস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় রাতেই মহানগরীর বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন বাদী হয়ে অজ্ঞাত পরিচয় আটজনের নামে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

এদিকে নিজেদের দলের লোকজন দিয়ে এই হামলা চালানো হয়েছে বলে রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টু ও দলের কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর এক মিনিট ৪৪ সেকেন্ডের মোবাইল ফোনে কথোপকথনের রেকর্ড ফাঁস হয়ে যায়। এর ভিত্তিতে গত ২১ জুলাই রাতে মতিউর রহমান মন্টুকে গোয়েন্দা ও বোয়ালিয়া থানা পুলিশ গ্রেফতার করে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের